শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বারহাট্টায় নিরাপদ খাদ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত 

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ) সাদিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান বলেন আমরা যারা খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করি তারা কেউই ভুক্তাদের জরিমানা করতে চাইনা।আমরা আগে সতর্ক করতে চাই।যাতে ভুক্তাদেরও কোন ক্ষতি না হয় আবার ব্যবসায়ীদেরও কোন ক্ষতি না হয়।শিশুদের যে ম্যাঙ্গু জুস খাওয়াই তারা কি একবারও চিন্তা করি যে একটা ৫ টাকার জুস কারখানার মালিক কি করে ৫ টাকা দিয়ে একটা জুস ভোক্তাদের কাছে পৌঁছে দিবে।এটা অসম্ভব।কারণ ৫ টাকা দিয়ে ম্যাংগু জুস তৈরি করা সম্ভব নয়।এটাতে বিপজ্জনক কেমিক্যাল থাকে।তাই নিরাপদ খাদ্যের ক্ষেত্রে প্রস্তুতকারকদের শতভাগ সততা, আন্তরিকতা এবং সচেতনাতাই পারে কেবল ভোক্তাদের শতভাগ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা।

উক্ত কর্মশালার সভাপতি মোঃ খবিরুল আহসান বলেন কাউকে জরিমানা করে মোবাইল কোর্ট করে কোনদিন সংশোধন করা যায় না।নিজে নিজে সতর্ক হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।নিজেদের মধ্যে সচেতনতা না বাড়ালে আপনারা অন্য জায়গায় গিয়ে খাবার খেয়ে নিজেরাও প্রতারিত হবেন।তাই নিজেদের মধ্যে সচেতনতাই পারে কেবল নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে।

কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST