শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

সারাদেশে নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নেতা সালাহউদ্দিন সরকারের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকালে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের বাসভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টঙ্গীর কলেজ গেট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিকদের সদস্য সচিব মোমেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা সফি খান, জসিম দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, যুবদল নেতা সৌমিক সরকার, টঙ্গী পশ্চিম থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আমির হোসেন,
বিএনপি নেতা বি.এম শামীম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ী ও খুলনায় যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা এবং চাঁদপুরে ইমামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST