বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিদ্যালয় সংলগ্ন জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন শফিউল্লাহ মিলন

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটাব এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন।
জানা যায়, ৫২ নম্বর হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছিল না। ফলে বিদ্যালয় সংলগ্ন মাঠ ও সড়কে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকত। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারত না। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারউজ্জামানের তত্ত্বাবধানে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাস্তার দুই পাশে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দুটি স্থায়ী চৌবাচ্চা নির্মাণের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠ প্রায় সারা বছরই ব্যবহার অনুপযোগী হয়ে থাকত। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারত না এবং বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাতায়াতেও চরম ভোগান্তির শিকার হতো। নতুন এই উদ্যোগের ফলে মাঠটি আবারও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা-সহায়ক কার্যক্রমের জন্য উন্মুক্ত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শফিউল্লাহ মিলন বলেন, “শিশুদের সুন্দর পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমি নিজ উদ্যোগে এ কাজ করেছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।”
এলাকাবাসী মনে করছেন, বিদ্যালয় ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ প্রতিদিন কয়েক হাজার মানুষ উপকৃত হবেন এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST