শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জের পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষে বড় ভাই মৃত্যু শয্যায়

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নের পুলহাট এলাকার মৃত আবুল কাশেমের দুই ছেলে ফারুক (৫৫) ও ফরিদুল (৫৩) উভয়ের মাঝে দীর্ঘদিন হতে পৈত্রিক জমা জমি, মিল চাতাল ও গোডাউন নিয়ে বিরোধ চলে আসছে।এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ‘২০২৪ বিকেলে উভয়ের মাঝে সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় ফারুক ও ছেলে মেহেদী হাসান মেরাজ।

আহতদের প্রথমে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।জানা গেছে আহত ফারুকের অবস্থা আশংকা জনক।

এ ব্যাপারে সরে জমিনে গেলে ফারুকের স্ত্রী মোছাঃ মেরিনা বেগম এবং কন্যা এ্যাড. ফারজানা যৌথ বিবৃতিতে জানান দীর্ঘদিন থেকে তাদেরকে হকদারের হক তথা পৈত্রিক সম্পত্তির ভাগ না দিয়ে বঞ্চিত করে রেখেছে ফরিদুল ইসলামসহ তার স্ত্রী কন্যারা।ফরিদুল ইসলাম গ্রাম্য টাউটদের কু-পরামর্শে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি কৌশলে ও বে-আইনিভাবে পিতা মৃত্যুর ৩ ঘন্টা পুর্বে দলিল করে নিয়ে আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত আছে মর্মে তাদের অভিযোগ।

অভিযুক্ত ফরিদুলের মুখোমুখি হলে সে জানায় কোন জালিয়াতি বা প্রতারণা করা হয় নাই তার পিতা মরহুম আবুল কাশেম জীবদ্দশায় তাকে এবং তার নাবালক পুত্রকে জমিগুলো দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন। লিখে দেওয়ার পরেও সেখানে আরো জমি আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফরিদুল জানায় ১২/১৪ শতক জমি থাকতে পারে।কিন্তু আপোষ-মীমাংসায় না এসে অহেতুক ১২-১৪ বার আমাকে অন্যায় ভাবে মারপিট করেছে, থানায় অসংখ্য অভিযোগ রয়েছে।

মারপিট ও সংঘর্ষে মারাত্মক আহত হওয়ার ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী মোছাঃ মেরিনা বেগম বাদী হয়ে ফরিদুল সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করলে একটি মামলা রুজু করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এতদ্বয় সংক্রান্ত ২০ নং মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST