শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর):

দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ বুধবার সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিতে সকাল ৯ টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও বেলুন-ফেস্টুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বীরগঞ্জবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান, পুলিশ আনসার ও ভিডিপি বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুজকাওয়াজ সহ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার আমির ক্বারী আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার সেক্রেটারী মনজুরুল ইসলাম, গনঅধিকার পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জেমিয়ন রায়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংসদগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক ও সংগঠন, স্কুল, কলেজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহ আরও অনেকে। পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST