আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র হত্যা ও একাধিক মামলার আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩টায় উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ রুপায়ন সিটির একটি আবাসিক ভবন থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করে। আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তার নামে বৈষম্যবিরোধী হত্যা মামলা সহ ৩৫টি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামুন মন্ডলকে রুপায়ন সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী হত্যা মামলা আছে।