মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড়:
গতকাল ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। খবর নিয়ে জানা যায় হরিপুর গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য তারই ধারাবাহিকতায় বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি পরিবার প্রত্যেককেই এক বান্ডিল টিন,পাঁচটি পরিবারকে ৫ প্যাকেট শুকনো খাবার ও দশটি কম্বল প্রদান করা হয়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা প্রদানের সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ খোরশেদ আলমপান্না, সি এ উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান পরবর্তীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আত্মিক সহায়তা প্রদান করা হবে।