রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আল আমিন মিয়া, মনোহরদী, নরসিংদী:

নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) উপজেলার চালাকচর বাজার, কাচিকাটা ভূইয়া বাজার এবং খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে খোলা বাজারে ডিজেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় বাজারে উপস্থিত জনসাধারণের মাঝে সরকার নির্ধারিত মূল্যে ডিজেল বিক্রি নিশ্চিত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে সাগরদী স্টার ট্রেডার্স ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST