মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে পবিত্র আশুরা ও শহীদানে কারবালা স্মরণে ৫তম আলোচনা দোয়া মাহফিল ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

মনোহরদী নরসিংদী প্রতিনিধি:

পবিত্র আশুরা  উপলক্ষে শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদিতে মনোহরদী, বেলাবো, শিবপুর ও কাপাসিয়া উপজেলার তরীকত পন্থীদের উদ্যোগে এক বিশাল র‍্যালি বের হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর মনোহরদী সরকারি কলেজ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে র‍্যালিটি শুরু হয়। সকাল থেকেই পার্শ্ববর্তী উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত তরীকাপন্থী মুসলিম নর নারী সেখানে সমবেত হন।

এ সময় মোঃ জামাল উদ্দিনের সভাপতিতে এবং মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মমতাজ উদ্দিনের সার্বিক দায়িত্বে, ও মোঃ শহীদুল্লাহ খলিফার নেতৃত্বে র‍্যালি’টি মনোহরদী সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে মনোহরদী অডিটোরিয়াম হয়ে উপজেলা গেইটের সম্মুখ দিয়ে বাজার ও থানা পার হয়ে বাসস্ট্যান্ড দিয়ে জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের অধিকাংশকে মাথায় লাল কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়। তাদের হাতে ছিল শোকের প্রতীক আলাম, বিভিন্ন ধরনের পতাকা ও নিশানসহ ঐতিহ্যবাহী প্রতীকী সামগ্রী। মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী।

পরে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাই আছাদ নগর অলিয়ে কামেল হরযত মাওঃ মোঃ মোজাফফর হোসেন (রহঃ) উরুফে পাগলা মৌলভী সাহেবের মাকসুদে মঞ্জিল রওজা শরীফে জুম্মার নামাজ আদায় করেন। শেষে উপস্থিত সবাই মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন। এ সময় রওজা শরীফের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ খলিফার নেতৃত্বে মোনাজাত পরিচালনা করেন, উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম।
উল্লেখ্য ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ ‘আশুরা’ হিসেবে পালিত হয়। আরবি ‘আশারা’ শব্দের অর্থ ‘দশ’, আর ‘আশুরা’ অর্থ মহররমের দশম দিন।
ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। কারবালার এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও মানবতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST