বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে বিএনপি মহিলাদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

মোহাইমিনুল ইসলাম শুভ,মনোহরদী (নরসিংদী):

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদী জেলার মনোহরদী থানার কৃষ্ণপুর ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশটি সোমবার (২৫ আগস্ট ২০২৫ খ্রি.) বিকেলে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক এমপি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব), সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি ও আহবায়ক, মনোহরদী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান সরকার দোলন, সদস্য সচিব, মনোহরদী উপজেলা বিএনপি; গোলাম মোস্তফা, সাবেক ভিপি মনোহরদী ডিগ্রী কলেজ ও সদস্য উপজেলা বিএনপি; মোঃ শুকুর আলী বিএসসি, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; শাখাওয়াত হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; আলমগীর হিমেল, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি; মাসুদা আক্তার, সভানেত্রী মনোহরদী উপজেলা মহিলাদল; হাসিনা হিমু, সাধারণ সম্পাদক উপজেলা মহিলাদল এবং শরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল।

সমাবেশে সভাপতিত্ব করেন শাহিনা নাসরিন, সভানেত্রী কৃষ্ণপুর ইউনিয়ন মহিলাদল এবং সঞ্চালনা করেন শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক ইউনিয়ন মহিলাদল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই মহিলা সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনব। শিক্ষিত নারীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্সসহ সরকারি-বেসরকারি খাতে চাকরির ব্যবস্থা করা হবে। যারা অল্প শিক্ষিত, তাদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি স্থানীয়ভাবে নতুন নতুন কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ।যারা ঘর থেকে বের হতে পারেন না তাদের জন্য শিল্পের মাধ্যমে অর্থ উপার্জন করার ব্যবস্থা করুন যাবি দেশে রপ্তানি হবে পরিশেষে তিনি বলেন আমার আজকের এই অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করব।”

প্রধান অতিথির বক্তব্যের পর সভানেত্রীর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী সমাবেশের কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST