মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে ভাড়াটিয়া বাসায় চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

Reporter Name / ২৮৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
‎
‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মানিকপুর গ্যাসফিল্ড বাজার নামক স্থানে বাসা বাড়িতে চেতনানাশক স্প্রে করে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
‎
‎বুধবার (৭জানুয়ারি) সন্ধ্যায় ভাড়াটিয়া বাচ্চু মিয়ার রুমে ঢুকে অজ্ঞাতরা অচেতনকারী স্প্রে ব্যবহার করে বাচ্চু মিয়ার স্ত্রীকে অজ্ঞান করে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।
‎
‎ভাড়াটিয়া বাচ্চু মিয়ার স্ত্রী জানায়_সন্ধ্যার সময়ে দু’জন মহিলা বোরকা পরিহিত অবস্থায় বাসার দরজায় এসে কলিং বেল চাপ দিলে আমি ভেতর থেকে দরজা খোলা মাত্রই স্প্রে ব্যবহার করে আমাকে অচেতন করে ফেলে এবং আমার নাকে, কানে, গলায়, হাতে থাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সব জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর থেকে শারীরিকভাবে অসুস্থবোধ করেন বলেও জানান তিনি।
‎
‎স্থানীয়দের অভিযোগ_এলাকায় সম্প্রতি বিভিন্ন বাড়ি, দোকান, বিদ্যালয়, মসজিদসহ বিভিন্ন স্থানে চুরি, ঢুকতে চেষ্টা ও সন্দেহজনক ব্যক্তির চলাফেরার ঘটনা বেড়েছে। অপরাধীরা ধরা না পড়ায় সাধারণ মানুষ চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং চক্রটিকে শনাক্ত করার দাবি তুলেছেন।
‎


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST