শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে ৪৬ শতক জমি দান করলেন রমিজ উদ্দিন খাঁন

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের খাহুরা গ্রামের কল্যাণে নিবেদিত প্রাণ আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন। এবার নিজের ৪৬শতক জমি দান করলের সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে। ১৭ লাখ ৫ হাজার টাকা মূল্যের এই জমিতে সরকার গড়ে তুলতে পারে বৃদ্ধ নিবাস, শিশু পরিবার, দুস্থ শিশু ও মহিলা পূর্ণবাসন কেন্দ্র, ভবঘুরে আশ্রয় কেন্দ্র অথবা সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন যে কোন সেবা মূলক প্রতিষ্ঠান।

গত বৃহস্পতিবার দুপুরে চারাভাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে এই জমির দানপত্র কবালা সম্পাদন হয়।
‎মাধবপুর উপজেলার কালিকাপুর মৌজার ৭নং জেএল নংয়ের এই জমির দলিল গ্রহীতা হলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব। রমিজ উদ্দিন খান নিজে দাতা হিসাবে কবালা সম্পাদন করেন। পরে ওই অফিসেই দলিল ও কাগজপত্র হবিগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলন মাধবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইশমাম সাফিক চৌধুরী।
‎দলিল সম্পাদনের পর বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান বলেন, সমাজের ভাল কাজে ব্যবহার করার জন্য তিনি জমিটি দান করেছেন। তার জীবদ্দশাতেই সরকার যেন একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান এই জমিতে গড়ে তুলে এটি তার প্রত্যাশ। আজীবন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

‎হবিগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, এই জমিদান একটি মহৎ উদ্যোগ। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন অনেক সেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে। হবিগঞ্জে অনেক প্রতিষ্ঠানই নেই। যে কোন একটি প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য প্রস্তাব প্রেরণ করা হবে। আশা করা যায় সমাজের কল্যাণকর কাজে ব্যবহার করা হবে এই জমি।

‎প্রসঙ্গত, সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে দানকৃত জমির পাশেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন প্রতিষ্ঠা করেছেন রমিজ খাঁন দাখিল মাদ্রাসা। ৬২ শতক ভূমি, দুটি ভবন তৈরির পাশাপাশি নিয়মিত অনুদান প্রদান করে আসছেন তিনি। তার পরিবারের ফাউন্ডেশন থেকে এলাকায় শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন কল্যাণকর কাজ করে আসছে। এলাকায় কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসা সংলগ্ন জমিতে একটি মসজিদ নির্মাণের স্বপ্নও রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST