রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরের দাবিতে টঙ্গীতে র‍্যালি

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের ‘সন্ত্রাসী তৎপরতা’ প্রতিহত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে টঙ্গীতে মোটরসাইকেল র‍্যালি করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

টঙ্গী বাজার থেকে শুরু হয়ে র‍্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাছা রোড প্রদক্ষিণ করে টঙ্গী রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

সমাবেশে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানাচ্ছি। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো ধরনের নৈরাজ্যের সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা মাঠে রয়েছে।

তিনি আরও বলেন, দেশে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেঞ্জির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী, থানা বিএনপির সদস্য সচিব মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিরব, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজিব বিন শহিদ রিগান, যুবদল নেতা মোফাজ্জেল উদ্দিন সরকারসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST