বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন, আয়োজকদের ধন্যবাদ জানালেন বাদলুর রহমান খান

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

মালয়েশিয়ায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সুধী সমাবেশ’ সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেছেন টাঙ্গাইলের কালিহাতীর কৃতি সন্তান ও মালয়েশিয়া বিএনপির অন্যতম সংগঠক বাদলুর রহমান খান।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর স্বল্প সময়ের জন্য উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময়ের কথা থাকলেও তিনি অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। এ সময় তিনি রাষ্ট্র পুনর্গঠন, উন্নয়ন পরিকল্পনা এবং বাংলাদেশের অগ্রগতির লক্ষ্যে গ্রহণ করা বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

সুধী সমাবেশে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক এবং অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের উন্নয়ন ও প্রবাসীদের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বাদলুর রহমান খান জানান, বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি আয়োজক কমিটি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং জাতীয় অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST