মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মা-মাটি-মানুষের নেতা মোহাম্মদ মাসুদ: ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন।

তিনি বলেছেন, “আমার লক্ষ্য একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়া। এ অঞ্চলের প্রতিটি মানুষ যেন নিরাপদে, স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

মোহাম্মদ মাসুদ জোর দিয়ে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণ যাতে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেই অধিকার নিশ্চিত করতে হবে। “আমার ভোট আমি যাকে খুশি তাকেই দেব—এই মৌলিক অধিকার রক্ষায় কোন আপস করা যাবে না,” তিনি যোগ করেন।

তিনি বিগত সরকারের শাসনব্যবস্থাকে “ফাঁসিবাদী ও স্বৈরাচারী” আখ্যায়িত করে অভিযোগ করেন যে, তাদের আমলে দেশ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশ-বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

মোহাম্মদ মাসুদ বলেন, “যারা দেশে বিশৃঙ্খলা করছে, যারা গণহত্যা চালিয়েছে—তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করলেই দেশের মানুষ শান্তি ফিরে পাবে।

কেরানীগঞ্জের উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জনগণের সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থা পেলে কেরানীগঞ্জকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক অঞ্চলে পরিণত করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST