বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী(জামালপুর):

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সরিষাবাড়ী উপজেলা শাখার ছাত্র সংগঠন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ইউরিয়া উৎপাদন পুরোপুরি থমকে গেছে। দীর্ঘ ১১ মাসের অচলাবস্থার ফলে কারখানার মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা দেশের শিল্প খাতের জন্য বড় বিপর্যয়।

বক্তারা বলেন, দেশীয় উৎপাদিত সার আমদানিকৃত সারের তুলনায় অনেক সাশ্রয়ী। যেখানে এক টন ইউরিয়া সার উৎপাদনে ২৫-৪০ হাজার টাকা খরচ হয়, সেখানে আমদানিতে খরচ প্রায় এক লাখ টাকা। দেশীয় শিল্প সচল থাকলে আমদানির ওপর নির্ভরতা কমবে, সরকারের ভর্তুকি কমাতে সুবিধা হবে এবং রাজস্ব আয় বাড়বে।

যমুনা সারকারখানার সার ২১ জেলার প্রায় আড়াই হাজার ডিলার উত্তোলন করেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ এসব এলাকায় বোরো মৌসুমে সার সংকট দেখা দিতে পারে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান এখলাস, মুখপাত্র বিবেক, যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, সদস্য আসাদুজ্জামান আসাদ ও ছাবের হোসেন বিপুল। তারা অবিলম্বে গ্যাস সরবরাহ চালু করে কারখানাটি সচল করার দাবি জানান।

বক্তারা দেশের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প প্রতিষ্ঠান রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্থানীয় কৃষি ও শিল্প খাতকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST