রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাজনৈতিক বিশ্বাসের অপবিত্রতা দূর করতে: গাজীপুরে বিএনপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে শুদ্ধি অভিযান

Reporter Name / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

রাজনৈতিক বিশ্বাসের ‘অপবিত্রতা’ দূর করতে ১ মণ তরল দুধে ধুয়ে দেওয়া হলো বিএনপি কার্যালয়! এমন দৃশ্য নজিরবিহীন তো বটেই, উত্তপ্ত সামাজিক মাধ্যমে এই ঘটনা এখন ভাইরাল। ‘শুদ্ধি অভিযানের’ নামে এই ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে। ঘটনার কেন্দ্রবিন্দু ছিল কালিয়াকৈর উপজেলা বিএনপির পার্টি অফিস।

বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে তরল দুধ ঢেলে পরিষ্কার করা হয় পুরো অফিস চত্বর।

ভিডিও ধারণ করে মুহূর্তেই তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র প্রতিক্রিয়া পড়ে রাজনৈতিক অঙ্গনে।

ছাত্রদল ও বিএনপি’র স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপি’র একাংশ (ইশরাকপন্থী) আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। তারা বলছেন, এটা শুধুই দলীয় শৃঙ্খলা ভঙ্গ নয়, এটা ছিল গণঅভ্যুত্থানের চেতনাকে অপমান করার সামিল।

এই ঘটনার প্রতিবাদে ফ্যাসিবাদের দোসরদের প্রবেশে কলুষিত কার্যালয়কে প্রতীকীভাবে শুদ্ধ করতে দুধ দিয়ে ধুয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ঐতিহাসিক অভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই প্রতীকী কর্মসূচি।

আওয়ামী লীগের এজেন্টরা পার্টি অফিসে ঢুকে যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই এক মণ দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করেছি। এটাই ছিল আমাদের বার্তা। এই অফিস আর কখনো ফ্যাসিবাদের আস্তানা হতে পারে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদল ও যুবদলের কর্মীরা বক্তৃতা দিচ্ছেন আর দুধ ভর্তি বালতিতে করে কার্যালয়ের বারান্দা ও প্রবেশপথ ধুয়ে দিচ্ছেন। কেউ কেউ একে বলছেন, আবেগ ও প্রতিবাদের এক অনন্য রূপ। আবার কেউ কেউ বিষয়টিকে অতিনাটকীয় বলেও সমালোচনা করেছেন।

এ বিষয়ে মতামত দিয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিএনপি একটি আদর্শিক দল। গণঅভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতির দিনে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

দলীয় কার্যালয় হলো আমাদের সংগ্রামের প্রাণকেন্দ্র।এটি রক্ষা করা যেমন দায়িত্ব, তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন। আমি তরুণদের উদ্দীপনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই, তবে সবকিছু যেন দলীয় শৃঙ্খলার মধ্যে থেকেই হয়। বিএনপি কখনোই ফ্যাসিবাদের দোসরদের স্থান দেবে না।

তিনি আরো বলেন, রাজনীতিতে প্রতীকী প্রতিবাদ নতুন কিছু নয়। কিন্তু পার্টি অফিস দুধে ধোয়ার মতো এমন অভিনব উদ্যোগ দীর্ঘদিন মনে থাকবে। গাজীপুরের রাজনীতিতে যেমন, তেমনি সামাজিক মাধ্যমে ভাইরাল রাজনীতি’র তালিকায়ও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST