বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে কুলিক নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

এ.কে.আজাদ রানীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে এক অজ্ঞাত (৪৫) নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর শহরের জয়কালী বাজার সংলগ্ন কুলিক নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি রাণীশংকৈল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মৃত নারীকে তারা আগে কখনো এলাকায় দেখেননি। অনেকের ধারণা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং সম্ভবত অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়েছিলেন।
রাণীশংকৈল থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, প্রয়োজনে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST