বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে কুলিক নদী থেকে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

একে আজাদ, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিক নদীতে ভাষমাণ অবস্থায় রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়,উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর বগুড়াপাড়া এলাকায় কুলিক নদীতে ভাসমাণ অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

এ প্রসঙ্গে থানার এস আই সেকেন্দার আলী জানায়,নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায় তার মা দীর্ঘদিন থেকে মানুষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন দিন থেকেই এলাকায় ভারসাম্যহীন ভাবেই ঘুরাঘুরি করছিলেন। তিনি আরও বলেন,তার মা সন্ধায় বাড়িতে না ফেরায় তাকে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। পরে আজ সকালে নদীতে মৃত ভাসমান অবস্থায় দেখতে পাই।

রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST