বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে নির্ধারিত সময় না মেনে ২ টার মধ্যে প্রাইমারি স্কুল ছুটি

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

এ.কে.আজাদ রাণশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই দুপুর ২টায় ছুটি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের সময়সূচী অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্কুল চলার কথা। ওই স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীরা দুপুর ২ টায় ছুটির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

রোববার (১৮ মে) দুপুর ২ টায় ওই স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের সব কক্ষে তালা ঝুলছে। স্কুলের মাঠে কিছু ছাত্র-ছাত্রী খেলাধুলা করছে। স্কুলের বিষয়ে ওই ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করা হলে ২ টার মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে বলে তারা জানায়। এই সাথে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন অভিভাবক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হক মুঠোফোন জানান, আমি এদিন স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম। দু’টার মধ্যে স্কুল ছুটি দেওয়ার বিষয়টি আমি জানিনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বলেন, আমি আজ দুপুর ১ টার দিকে ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। তবে দু’টার মধ্যেই স্কুল ছুটি দেওয়ার বিষয়টি আমি জানি না। ঘটনার সত্যতা পেলে যথারীতি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST