বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে বিদ্যুতায়িত হয়ে কিশোর আহত গবাদি পশুর মৃত্যু

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈলঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই (রাণীদিঘি) এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলায় বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (১৬)নামে এক কিশোর আহত হয়। স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকার হোসেন আলীর দুটি গবাদিপশু (ছাগল) বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরদিন শনিবার ১৭ মে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হলে, ট্রান্সফরমারের ইনসুলেটর ভেঙে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পিলারের নিচে থাকা দুটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারিরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমার ঠিক করে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও বিদ্যুতায়িত হয়ে শামীম নামে এক কিশোর গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ওই গ্রামের হোসেন আলী, মোবারক ও আনোয়ার হোসেনের বাড়িতেও বিদ্যুতের আগুনে বিভিন্ন আসবাপত্র পুড়ে যায়। আহত শামীমের বাবা মোবারক আলী বলেন, আমি বাড়িতে ছিলাম, বাহিরে ট্রান্সফরমারের শব্দ ও চেঁচামেচির শব্দ শুনে বাইরে এসে দেখি আমার ছেলের মুখমণ্ডল পুড়ে রক্ত পড়ছে এবং হাতপা শক্ত হয়ে গেছে। তাকে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাগান শ্রমিক ও প্রত্যক্ষদর্শি আবুল বাসার ও আলমগীর বলেন,পল্লী বিদ্যুতের দুজন টেকনিশিয়ান এখানে এসে পিলারের উপর উঠে দেখে ইনসুলেটর ভেঙে গেছে। টেকনিশিয়ান সেটি পাল্টানোর কথা বললেও না পাল্টিয়ে সেটিই ঠিক করে দেন। জোড়াতালি দিয়ে ইনসুলেটর মেরামত করে বিদ্যুৎ সংযোগ দিলে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শামীম দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এনামুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি এখনও ঘটনাস্থলে যাইনি। যারা গেছিল তাদের কাছে শুনে এ বিষয়ে বলতে পারবো। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST