শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে যে মাঠে ১৪৪ ধারা সে মাঠে বৈশাখী মেলা

Reporter Name / ২১৪ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি:

চলতি অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা যে কলেজে- সে কলেজ মাঠে উদ্বোধন হতে যাচ্ছে বৈশাখী মেলা। এ নিয়ে শহর জুড়ে চলছে জল্পনা-কল্পনা। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলছেন পরীক্ষার কোন
সমস্যা হবেনা।

জানাযায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৩মে শনিবার বিকালে ১০ দিনব্যাপী ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন হতে যাচ্ছে। সে কলেজে চলছে অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা।  আগামীকাল রবিবার অর্নাসের সকল বিষয়ের পরীক্ষা অনূষ্ঠিত হবে। আর এজন্য উপজেলা
নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং।

মেলা প্রসঙ্গে অভিভাবক মনজুর আলম বলেন, এসএসসি,অর্নাস পরীক্ষা চলমান,প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের
পড়ালেখার সমস্যা দেখা দিবে। সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান জানান, প্রাথমিক স্কুলের প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে
একযোগে ৬ মে শুরু হবে। মেলায় যে খেলনা, রাইডস,ট্রেন, দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্ন হবে।

এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনূমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে কিনা জানতে চাওয়া হলে? তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে আপনাকে জানাবো। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী
অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST