বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রানীশংকৈল প্রেস ক্লাবে বিষমুক্ত রঙিন কপি বিতরণ

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯:০১ অপরাহ্ন

একে.আজাদ.রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি (বেগুনি, কমলা ও সবুজ) বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রঙিন ফুলকপি সাধারণ সাদা ফুলকপির তুলনায় বেশি পুষ্টিকর, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ছাড়াই এসব ফুলকপি চাষ করা হয়েছে, যা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।
ভ্যালেন্টিনা (গোলাপি) ও ক্যারোটিনা (হলুদ) জাতের এই রঙিন ফুলকপিগুলো দেখতে আকর্ষণীয় এবং বাজারে তুলনামূলকভাবে ভালো দাম পাওয়া যায়। জনগণকে রঙিন ফুলকপি চাষে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সইদুল ইসলাম, কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকি, জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি এ কে আজাদ, নাজমুল হোসেন ও সবুজ ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, রঙিন ফুলকপির পুষ্টিগুণ অত্যন্ত সমৃদ্ধ। বেগুনি ফুলকপিতে রয়েছে অ্যান্থোসায়ানিন এবং কমলা ফুলকপিতে প্রচুর বিটা-ক্যারোটিন, যা ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণে সহায়ক। এছাড়া এসব ফুলকপি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST