শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র কৃষকদের মাঝে সার–বীজ বিতরণ

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:

কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, বোরো উদশী, বোরো হাইব্রিড ও অড়হর আবাদ সম্প্রসারণে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রামগড় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শরিফ উদ্দিন, মোঃ মোস্তফা হোসেনসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধিমূলক কার্যকর পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া বলেন,
“রামগড় উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করেছি। ধাপে ধাপে সকল তালিকাভুক্ত কৃষকের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST