বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামিসা হত্যার বিচার দাবিতে গাজীপুরে এসএসসি ’৯৮ ব্যাচের মানববন্ধন

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে সংঘটিত আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর এসএসসি ’৯৮ ব্যাচের উদ্যোগে শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে গাজীপুর চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে গাজীপুরে বসবাসরত এসএসসি ’৯৮ ব্যাচের অর্ধশতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, সহিংসতা এবং হত্যার মতো নৃশংস ঘটনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে গাজীপুর এসএসসি ৯৮-০০ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্যসহ টঙ্গী, কোনাবাড়ী, জয়দেবপুর, শিমুলতলী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত বন্ধুরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST