শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচির উদ্বোধন Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে টানা বর্ষণে পানিবন্দী কয়েক হাজার মানুষ – স্বেচ্ছাসেবক দল নেতার নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

সোহেল কবির স্টাফ রিপোর্টার ঃ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডের নরাবো এলাকার বাসিন্দারা। সড়ক,অলিগলি ও বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন কাঞ্চন পৌর ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়,টানা বর্ষণে এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারেনি। ফলে অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়ে এবং শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমরসমান পানি জমে থাকায় চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

এমন অবস্থায় গতকাল রবিবার (১৩ জুলাই) গভীর রাত থেকেই নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেন সবুজ মিয়া। তাঁর উদ্যোগে জমে থাকা পানি ধীরে ধীরে সরে যেতে শুরু করলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসে।

নরাবো এলাকার বাসিন্দা নুর বানু বলেন, রাতের মধ্যেই সবুজ মিয়া লোকজন নিয়ে এসে পানি বের করার ব্যবস্থা করেছেন। না হলে আরও কয়েকদিন আমাদের পানির মধ্যে থাকতে হতো।

গৃহিণী আয়েশা বেগম বলেন, বাড়িতে পানি ঢুকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে ছিলাম। তাঁর উদ্যোগে পানি নামতে শুরু করায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।

স্থানীয় ব্যবসায়ী শহীদুল্লা বলেন, কেউ আসবে বলে অপেক্ষা না করে তিনি নিজ টাকায় কাজ শুরু করেছেন। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

সবুজ মিয়া বলেন, মানুষের দুর্ভোগ দেখে বসে থাকতে পারিনি। যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকব।

স্থানীয়দের অভিযোগ, নরাবো এলাকায় দীর্ঘদিন ধরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব থাকায় প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটে। তারা বলেন, সাময়িকভাবে পানি সরানো গেলেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ জরুরি।

এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে নরাবো এলাকায় স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলবে। তাতে ভবিষ্যতে বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা থেকে মুক্তি মিলবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST