শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শীতে কাঁপছে জনজীবন, তেঁতুলঝোড়ায় অসহায়দের পাশে বিএনপি

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

মোঃ শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি:

পৌষের হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এক টুকরো উষ্ণতার পরশ পেলেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কয়েক শ অসহায় ও ছিন্নমূল মানুষ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর ও চান্দুলিয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
হেমায়েতপুরের একটি বস্তিতে বসবাস করা ৭৫ বছর বয়সী আমেনা বেগম দীর্ঘদিন ধরে কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। দুই যুগ আগে স্বামীকে হারানোর পর তিন সন্তান থাকলেও শেষ বয়সে একাকিত্বই তার নিত্যসঙ্গী। শীতের তীব্রতায় জীর্ণ কুটিরে দিন কাটাতে যখন কষ্ট হচ্ছিল, তখন পাওয়া এই কম্বলটি তার কাছে যেন আশীর্বাদ হয়ে আসে।

চোখের কোণে জমে থাকা জল মুছে আমেনা বেগম বলেন, “আমার নিজের সন্তানরা যা করেনি, আজ এই মানুষগুলো তা করলো। এত দিন একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে অনেক কষ্টে রাত কাটিয়েছি। নতুন কম্বলটা পাওয়ায় এখন আর রাতে ঠান্ডায় কাঁপতে হবে না।

একই স্থানে দেখা যায় ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শাবানা খাতুনকে। হাঁটাচলার সক্ষমতা না থাকায় তিনি মা বাছিরন বেগমের সঙ্গে হুইলচেয়ারে করে এসেছিলেন। কম্বল হাতে পেয়ে শাবানা বলেন, “এই ঠান্ডায় প্রতিটা রাত খুব কষ্টে কাটে। কম্বলটা পাওয়ার পর মনে হচ্ছে, অন্তত বাকি রাতগুলো একটু শান্তিতে ঘুমাতে পারব।

সত্তোরোর্ধ্ব আক্কাস মিয়া হিমেল বাতাসে কাঁপছিলেন। কম্বল হাতে পেয়ে জলছল চোখে তিনি বলেন, “দুনিয়ায় গরিবের কেউ নাই। আজ এই কম্বলটা পেয়ে মনে হইতাছে একটা আশ্রয় পাইছি। আল্লাহ খালেদা জিয়াকে জান্নাত নসিব করুক।”
ঢাকা জেলা যুবদলের নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। তিনি ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

কর্মসূচি সম্পর্কে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমাদের এই সামান্য প্রয়াস। কোনো শীতার্ত মানুষ যেন শীতে কষ্ট না পায়—এই অঙ্গীকার নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST