সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর গজারি বনে মিললো অটোচালকের লাশ

Reporter Name / ৬১৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর গভীর গজারি বন থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গভীর গজারি বনে মরদেহ পাওয়ার খবর ঘটনা ঘটনাস্থলে যায়। পরে থানায় দায়ের করা জিডিমুলে নিখোঁজের পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে।

অটোচালক ফালান (২৬) ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ফালান শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

চাচাতো ভাই মোজাম্মেল হোসেন জানান, প্রতিদিনের মতো গত রোববার সকালে অটোরিকশা নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয় ফালান। দিনশেষে ফালান বাড়িতে না ফেরায় সোমবার সন্ধ্যায় সাধারণ ডায়েরি করেন ফালানের স্ত্রী রিনা আক্তার। মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরী মূলে ফালানের স্বজনদের খবর দেয়া হয়। পরে ফালানের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাজহারুল ইসলাম বলেন, গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে, বাম চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST