বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

মোঃ সুলতান মাহমুদ,

জীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ ও সুইটি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহত জিহাদ (৬) উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে, নিহত সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা দুজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন। সুইটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় জিহাদ। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে দেখা যায় সে মারা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্কুলসংলগ্ন পুকুরগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আছে । পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী বা প্রাচীর না থাকায় শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ পুকুরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ নাসির আহমেদ সাংবাদিনকে বলেন, ‘পুকুরের ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এমন সংবাদে সেখানে পুলিশ পাঠানো হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। তবে, কিশোরী মারা যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST