বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জনসমুদ্রে পরিণত

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন জনসমুদ্রে রূপ নেয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দানে আয়োজিত এ সম্মেলন কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ।সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড.শাহ্ ওয়ারেছ আলী মামুন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

সম্মেলনে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা সংগঠনের ভবিষ্যৎ করণীয়, রাজনৈতিক আন্দোলন এবং দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

উৎসবমুখর এ সম্মেলন সরিষাবাড়ীতে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতে দলের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST