মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাটুরিয়ায় গণঅধিকার পরিষদের ২৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদিত

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার  গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১জুন ) রাতে গণঅধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাসান আলী ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

গণঅধিকার পরিষদ (জিওপি) মানিকগঞ্জ জেলা আওতাধীন সাটুরিয়া উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ডাবলু মিয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল ভেন্ডার, মোঃ দারুণ আলী ও মোঃ সমেজ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শামীম খান, মোঃ ইমদাদুল হক ও মোঃ দুলাল মিয়া।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:সাংগঠনিক সম্পাদক: মোঃ জুলহাস উদ্দিন কবির,সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ সোলাইমান হোসেন, মোঃ সাজেদুল ইসলাম,দপ্তর সম্পাদক: মোঃ মোস্তফা কামাল,সহ-দপ্তর সম্পাদক: মোঃ সজিব আহম্মেদ,অর্থ সম্পাদক: মোঃ গোলাপ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ শাহাদুর রহমান,নারী ও শিশু বিষয়ক সম্পাদক: মিতু আক্তার,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ যুবরাজ হোসেন,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ জসিম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ রুহুল আমিন,ছাত্র বিষয়ক সম্পাদক: মোঃ ইউনুচ আলী।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন: মোঃ মামুন হোসেন, মোঃ রাসেল মিয়া, মোঃ রাকিব হোসেন, মোঃ নূরুল ইসলাম, মোঃ সৌরভ, মোঃ জাহিদুল ইসলাম এবং মোঃ আমিনুর রহমান।

এ বিষয়ে মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের  সভাপতি হাসান আলী বলেন, এক বছরের জন্য মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক মমিনুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার  গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে যা কিছু প্রয়োজন, তৃণমূলের সব নেতাকর্মীকে নিয়ে তা করে যাবো। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।আমরা‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল প্রোগ্রাম মানিকগঞ্জে সফল করব ইনশাল্লাহ।

অপরদিকে, সাটুরিয়া উপজেলার  গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করার পর পদ-পদবি পাওয়া নেতাদের রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাতে শুরু করে দলীয় অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST