বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন: জেলা প্রশাসক ময়মনসিংহ

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহঃ

আমরা প্রত্যেকেই এক একটা দপ্তরের প্রধান। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেই, তাহলেই ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো থাকবে। অন্যথায় সাধারণ মানুষের দূর্ভোগ বাড়তেই থাকবে। আপনারা সকলে সাধারণ জনগণের কল্যাণে কাজ করুন। তাদের কথা বিবেচনায় জনস্বার্থে কাজ করুন। দেশটা আমাদের সবার। সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে।

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় আজ ২২জুন রবিবার এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ জেলার অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভাপতি যানজট নিরসনে রাস্তা মেরামতের নির্দেশ দেন। অবৈধ দোকানপাট উচ্ছেদে কেন দৃশ্যমান পদক্ষেপ নেই তার বিষয়েও জানতে চান। বর্তমানে ডেঙ্গু এবং করোনার উৎপাত নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।সভায় সভাপতি, লার্ভিসাইড প্রয়োগ ও জনসচেতনতার উপর জোর দিতে বলেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন অনুমতিবিহীন হাই রাইজ (উঁচু) বিল্ডিংগুলো শনাক্তকরণের কাজ করছে সবাই মত প্রকাশ করেন।

সড়ক ও জনপথ বিভাগ দেশের জনসেবায় সরাসরি জড়িত উল্লেখ করে সভাপতি বলেন, হাইওয়ে রাস্তায় প্রয়োজনীয় গতিরোধক এবং রংকরণ যেন অতিসত্বর সম্পন্ন করা হয়। দুর্ঘটনাপ্রবণ তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় কেন বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে স্কুলের বিতর্কিত নাম চিহ্নিতকরণ এবং সেগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সভাপতি। ইউকেলিপ্টাস এবং আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ। এসব গাছগুলো কর্তনের বিনিময়ে সরকার প্রণোদনা দিচ্ছে বলে জানানো হয়। এছাড়াও সভায় সভাপতি জেলার অন্যান্য সরকারি দপ্তরকে তার নিজ নিজ ক্ষেত্রে জনস্বার্থে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST