বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাবেক এমপি মোতাহেরুল-হুইপ সামশুলসহ ১৭১ জনকে আসামি করে পটিয়ায় বিষ্ফোরক মামলা

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রামঃ

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি এবং সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১৭১ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।
উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, হুইপের দুই ছোট ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত, মুজিবুল হক চৌধুরী নবাবসহ ১২১ জনকে এজহারভুক্ত আসামি করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিস্ফোরক ও হত্যাচেষ্টার এ মামলায় আরও আসামি করা হয়েছে- পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, মোজাম্মেল হক রাজধন, নুরুল হুদা, এমরান, যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, মহিম, বাবর, জাবেদ সরওয়ার, কায়ছার, সাদ্দাম, সাইফুজ্জামান মানিক, আব্বাস উদ্দিন ছোটন, ছাত্রলীগ নেতা কপিল উদ্দিন, সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন।
এছাড়া সাবেক ১৫ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, এহসানুল হক, জাকারিয়া ডালিম, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, মোহাম্মদ সেলিম, রনবীর ঘোষ টুটুন, সরোজ কান্তি সেন নান্টু, মাহবুবুল হক চৌধুরী, মো. বখতিয়ার, বি এম জসিম, শামসুল ইসলাম, শাহাদাত হোসেন সবুজ, ফৌজুল কবির কুমার, আমিনুল ইসলাম খান টিপু, সাবেক ইউপি সদস্য হাসেম মেম্বারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার এজহারে বাদী ব্যবসায়ী সাদ্দাম হোসেন উল্লেখ করেছেন, উল্লিখিত আসামিরা দলবদ্ধ সন্ত্রাসী, চাদাঁবাজ, অস্ত্রধারী, ভূমিদস্যু এবং অত্যাচারী প্রকৃতির লোক হয়।
আসামিরা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসী বাহিনী নামে পরিচিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর আসামিরা ক্ষমতাকে অপব্যবহার করে নিরীহ লোকদের কাছে চাঁদা দাবি, মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
১–৩ নম্বর আসামিদের নির্দেশে ৪-১৮ নম্বর আসামিরা যুবদল ও ছাত্রদল নেতাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বাদীসহ যুবদল নেতা আবুল হাসান, জাফর আহমদ, মো. রাসেল, মো. ফোরকান, সাইফুদ্দিন সহ অনেকেই আহত হন।
১৯-১২১ নম্বর আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলোপাতাড়িভাবে ককটেল বিস্ফোরণ করলে এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকার ঘটনাস্থলে উপস্থিত ভিকটিম ও সাক্ষীরা বাধা দিলে আসামিরা বাদী ও ভিকটিমদের হত্যার উদ্দেশে লোহার রড দিয়ে মারধর করে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। মামলার বিষয় নিয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, মাননীয় আইজি মহোদয় বলেছেন, মামলা হলেও ঢালাওভাবে কাউকে আটক করা হবে না। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সাপেক্ষে আসামিদের আটক করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST