শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্র, ধানের শীষের ঘাঁটি আবারও প্রমাণিত : নাইদুল ইসলাম নাহিদ

Reporter Name / ২২০ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

মোঃ শান্ত খান, সাভার প্রতিনিধি:

ঢাকা–আরিচা মহাসড়কের দুই প্রান্তে লাখো মানুষের ঢল নেমেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তার আগমনকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই আমিনবাজার থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

স্বাগত জানাতে আসা সাভার পৌর যুবদল নেতা নাইদুল ইসলাম নাহিদ বলেন,গতকাল আমরা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছি। কিন্তু আজ দীর্ঘ ১৭ বছর পর তিনি সাভার–আশুলিয়ার মাটিতে পা রাখছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত।

তিনি বলেন,আজকের এই জনস্রোত আবারও প্রমাণ করে দিল—সাভার–আশুলিয়ার মাটি ধানের শীষের অপ্রতিরোধ্য ঘাঁটি। এখানকার মানুষ বিএনপির সঙ্গে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।

এ সময় সাভার পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল আজিজ বলেন,তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নেতৃত্বেই বাংলাদেশ আবার সঠিক পথে ফিরবে। সাভার–আশুলিয়ার মানুষ সব সময় আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে ছিল, আজকের উপস্থিতিই তার প্রমাণ।

স্বাগত সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা–আরিচা মহাসড়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST