বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভার উপজেলা একতা বাবুর্চি সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ৩২২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা জেলাঃ

সাভার উপজেলা একতা বাবুর্চি সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়া অয়েল মিল মাঠে একতা বাবুর্চি সমিতির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাসুদুর রহমান মাসুদ সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন,মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আমরা সকলে দোয়া করি। যারা আন্দোলনে নিহত হয়েছেন তাঁদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনভাবেই বৃথা যেতে দিব না। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ ই আগস্টে ৩৩০ আসনের সবাই পালাইছে কিন্তু আমরা পালাই নাই আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় নেই।বিগত সময় ছিলাম এবং এখনো আমরাই আছে। ২০১৪ সাল থেকে মামলা দিতে দিতে একেবারে সাভার ছাড়া করে দিয়েছে। পাইলে মাইরা ফেলতো না হলে উধাও করতো । সিনিয়র নেতাদের পরামর্শে আমি সাভারের বাইরে ছিলাম।

তিনি আরো বলেন, আপনারা দলমত নির্বিশেষে যে ভাবে সাড়া দিয়েছেন। আপনাদের সহযোগিতায় আমি পৌর মেয়র নির্বাচিত হলে এ সাভার পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গিকার স্মার্ট ও দুর্নীতিমুক্ত সাভার পৌরসভা হিসেবে গড়ে তুলবো। মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম বলেন, আমার প্রাণপ্রিয় সাভার পৌরবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আপনাদের সন্তান, সকলেই আমার জন্য দোয়া করবেন।  পৌরবাসীর সুখে দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি। মানুষের সেবা করতে রাজ পথে নেমেছি। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত সাধারণ মানুষের জন্য  রাজ পথে লড়াই করব ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন,মোঃ হযরত আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রাশেদুল জামান বাচ্চু বিশিষ্ট ব্যবসায় ও সমাজসেবক, মোঃ আব্দুল মোতালেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, হাজী মোঃ আশেক আলী মোল্লা-সভাপতি ১নং ওয়ার্ড সাভার পৌরসভা,হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী, মোঃইয়ার রহমান উজ্জল বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ ইউনুস খান ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী,মোঃ মুসামুল্লাহ, মোঃ মোশারফ হোসেন মোল্লা বিএনপি নেতা,সাভার পৌর যুবদলের নেতা মোঃ সোহেল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST