শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হজ্জ পালনের উদ্দেশ্যে গিয়ে হাজী ক্যাম্প থেকে নিখোঁজ আফতাব উদ্দিন

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনের প্রাক্কালে রাজধানীর হাজী ক্যাম্প এলাকা থেকে আফতাব উদ্দিন(৭৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আফতাব উদ্দিন নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার তাওয়া অতিথি ট্যুর এন্ড ট্রাভেলস্ এর মাধ্যমে ঢাকায় রওনা দেয়৷ হাজী ক্যাম্পে অবস্থানকালে রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে কথা হয়। তার সফর সংগিরা জামায় রাত আনুমানিক ১ টার দিকে ঘর থেকে বাহিরে যায়। তারপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

নিখোঁজ আফতাব উদ্দিন এ বছর ওমরা হজ্জ পালনের জন্য নিবন্ধিত ছিলেন এবং ‘তাকওয়া ক্যাম্প’-এর মাধ্যমে সৌদি আরব যাওয়ার কথা ছিল রবিবার সকাল ১০ টায় ।

নিখোঁজের বিষয়ে তার নাতি মো. রবিউল ইসলাম জানান, রাত সাড়ে ৭ টার দিকে আমরা শেষবার তার সঙ্গে কথা বলি। এরপর থেকে তার ফোন বন্ধ। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করা হয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আফতাব উদ্দিনের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা বা পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST