শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে পশ্চিম থানা যুবদলের নেতৃত্বে নেতাকর্মীর গণমিছিল

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল। প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত এই গণমিছিলকে ঘিরে টঙ্গীজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার বিকাল তিনটার দিকে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। পশ্চিম থানার অন্তর্গত ৫১, ৫২, ৫৩, ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা টঙ্গীর মিলগেট নিশাত স্কুলের সামনে জড়ো হন।
সেখান থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে পৌঁছে মূল দলের সঙ্গে একাত্ম হয়। পরে পুনরায় মিলগেট এলাকায় এসে গণমিছিলটি সমাপ্ত হয়।
গণমিছিল চলাকালে পুরো এলাকা ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ শোডাউনকে প্রচারণার ‘শেষ চমক’ হিসেবে দেখছেন স্থানীয় নেতারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু বলেন,
“জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে গাজীপুর–২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুল করিম রনিকে বিপুল ভোটে বিজয়ী করবো—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ভোটের দিন টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিটি কর্মী ভোটকেন্দ্রে ভোটারদের সার্বিক সেবায় নিয়োজিত থাকবেন। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য কেন্দ্রভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের ভোটকেন্দ্রে আনা–নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
আজিজুর রহমান টিপু জানান, এবারের নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত এই বিশাল গণমিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST