রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ : আটক দুই জামায়াত কর্মী মুচলেকায় ছাড়

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:১২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় ২ জামায়াতের কর্মী বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে সেনাবাহিনীর হাতে আটকের পর মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ১১ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচনী মালামাল নিয়ে কর্মকর্তারা কেন্দ্রে প্রবেশের সময় জামায়াত কর্মীরা মাঠে ঢুকে পড়েন। পরে সেনাবাহিনী এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আব্দুস সাত্তার জানান, উপজেলা থেকে নির্বাচনের কাজে ব্যবহৃত মালামাল নিয়ে সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিকাল সাড়ে ৫ টার সময় প্রবেশ করেন। এসময় পিছন থেকে ওই এলাকার সবদর আলীর পুত্র নাসির উদ্দিন মাষ্টার ও হেলাল উদ্দিনের পুত্র আমরিন রিপন অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশ করে। পরে কোনো এক ফাঁকে তারা চলে যায়। খবর পেয়ে টহলরত সেনাবাহিনী তাৎক্ষণিক ভাবে কেন্দ্রে আসেন। বিষয়টি জানার জন্য সিসি ক্যামেরা ফুটেজ অনুসন্ধান করেন এবং
প্রত্যক্ষদর্শী স্থানীয় কবির হোসেনকে দিয়ে পুনরায় তাদের কেন্দ্রে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে জামায়াত কর্মীরা জানান, না বুঝে তারা মাঠে প্রবেশ করেছিল এবং তারা ভুল স্বীকার করেন।
খবর পেয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সানিউল কাদের কেন্দ্রে আসেন এবং আটককৃতদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
এছাড়া উপজেলার টোক নগর দারুল হাদিস আলিয়া মাদরাসা কেন্দ্রে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ উঠে। পরে স্থানীয় বিএনপি কর্মীদের প্রতিরোধের মুখে তারা সটকে পড়েন। এদিকে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা জানান, উপজেলার নাশেরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশপাশে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আকরাম হোসেন সরকার এবং সাখাওয়াত হোসেন বিকালে সন্দেহজনক ভাবে ঘুরা ফেরা করতে থাকেন। পরে তারা সাধারণ ভোটারদের টাকা দেয়ার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে। এবিষয়টি উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সহকারী রিটার্নিং অফিসার, থানার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন বলে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST