রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফুল নয়, গাছের চারা দিয়েন — এম মঞ্জুরুল করিম রনি

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, আমাকে ফুল নয়, গাছের চারা দিয়েন। আমরা উৎসবের নামে অপচয় নয়, পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে এগিয়ে যেতে চাই।

রবিবার বিকেলে টঙ্গী কনভেনশন সেন্টারে আয়োজিত এক নির্বাচনোত্তর সৌজন্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফুলের তোড়া বা মালার পরিবর্তে ফলজ ও বনজ গাছের চারা দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া। ব্যতিক্রমী এ উদ্যোগ উপস্থিতদের প্রশংসা কুড়ায়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এমন আয়োজন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল এবং রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি।
বক্তারা বলেন, দলের ঐক্য অটুট রেখে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলকে আরও সুসংগঠিত হতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনই দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মত দেন তারা।

সভায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST