সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মইন (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়স্থ পাথারঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
জানা যায়, শুক্রবার (২৬ জুন) দুপুর প্রায় ১২টার দিকে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে মইন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। তিনি টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও সেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ১৪-১৫ হাত দূরে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।

খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST