বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারের কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না : মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকা জেলা সংবাদদাতাঃ

অপরাধী বা চাঁদাবাজদের বিএনপিতে কোন স্থান নেই, এদের শুধু একটাই পরিচয়, এরা সুধিাভোগী চাঁদাবাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা আমার নাম ভাঙ্গিয়ে কেউ দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাকে আটক আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য দলিল লেখক কল্যাণ সমিতির ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

আজ সকালে সাভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে এই অভিষেক অনুষ্ঠানে দলিল লেখক কল্যাণ সমিতির মানুষদের কে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, বিগত দিনে যারা সাধারণ মানুষকে জাল দলিল ভূমিদস্যু জুলুম অত্যাচার করে চাঁদাবাজি করতো তারা আর এখন এলাকায় নেই। তারা স্বৈরাচারী শেষ হাসিনার সাথে পালিয়েছে। সুতারাং আপনারা আর কাউকে ভয় পাবেন না। একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীর প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ রয়েছে। কেউ যদি মনে করেন, পূর্বে ন্যায় জুলুমবাজ স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনীর ন্যায় চাঁদাবাজি, দখলবাজি করবেন সময় থাকতে এ ভাবনা মাথা থেকে সরিয়ে ফেলেন। চাঁদাবাজি দখলবাজির দল বিএনপি নয়, বিএনপি করতে হলে অবশ্যই দখলবাজি চাঁদাবাজি ছেড়ে আসতে হবে। তিনি বলেন রাজনীতি করতে গিয়ে, মেহনতি মানুষের ন্যায্য দাবির কথা বলতে গিয়ে আওয়ামীলীগের সরকার আমার পরিবার এবং বিএনপির প্রতিটি নেতাকর্মীর নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, বাড়ি ঘরে গুমাতে পারিনি, বার বার কারাবরণ করতে হয়েছে তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ থেকে স্বৈরাচারী সরকার বিচ্যুতি ঘটাতে পারেনি।

চাঁদাবাজদের সাথে বিএনপির কোন নেতাকর্মীর সম্পর্ক নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নামে যারা চাঁদাবাজি দখলবাজি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান এ নেতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST