মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনার পূর্বধলায় নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশু মৃত্যু Logo কাপাসিয়ায় পুরাতন ব্রহ্মপুত্রে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু Logo মাছের খামারে চাঁদা দাবি, ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি Logo ঠাকুরগায়ে হাত পা বাধা অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার Logo মাধবপুরে মাদকসেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ আহত ১ ‎ Logo কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত Logo নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান Logo চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অভিনব কায়দায় ফুটবলের ভিতরে রক্ষিত ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:৪০ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা গ্রামস্থ জনৈক মোঃ জামাল এর পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ০১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে উক্ত ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST