সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া সদর বাজারে আগুনে পুড়ে গেল এক মুদি দোকান

Reporter Name / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকারী বড় মুদি দোকান লিপু স্টোরের দোতলা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলে আশপাশের দোকানে তা ছড়াতে পারেনি।
বাজারের মুদি দোকানী উত্তম সাহা জানান, কাপাসিয়া বাজারের সবচেয়ে বড় পাইকারী মুদি দোকান লিপু স্টোরের স্বত্তাধিকারী প্রদুল বর্দ্ধন প্রথম সাড়ির ১২—১৩টি ভোগ্যপণ্য কোম্পানির পরিবেশক। উপজেলার বিভিন্ন বাজারের মুদি দোকানীরা তার কাছ থেকে পাইকারী মালামাল কিনে ব্যবসা পরিচালনা করে থাকেন। গত দুদিন আগে তার দোকানের দোতলার টিনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছিল। তারপর দোকানে চুরি প্রতিরোধ করতে দোতলার টিনের বেড়ার ভিতরের দিকে গত দুদিন যাবৎ গ্রিল স্থাপনের কাজ চলমান ছিল। ধারণা করা হচ্ছে সেই গ্রিল ঝালাই কালে কোন স্ফুলিঙ্গ ছিটকে গিয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মোঃ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তারা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST