সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীর দৌলতপুরে সম্প্রীতি সমাবেশ ওয়াইপিএজির ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

মনোহরদী প্রতিনিধি:

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় হরিনারায়নপুর বাজারে বাংলাঘর রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর অন্যতম সদস্য রাজনীতিবিদ সুমন আকন্দর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য সফিকুল আলম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, অ্যাম্বাসেডর সাইদুর রহমান, আরিফুল ইসলাম ভুইয়া, এমদাদুল হক টিটু সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে একসাথে কাজ করতে হবে। বর্তমান বাংলাদেশে যে নৈরাজ্য চলছে তা নিরসনে মাঠ পর্যায় থেকে কাজ শুরু করতে হবে। প্রত্যেককে নিজ ধর্মে যে সম্প্রীতির বাণী রয়েছে তা প্রচার করতে হবে; রাজনীতিকে সংঘাত থেকে বের করে আনতে হবে। রাজনীতিবীদদের ২৪ এর অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে, যে জাতি আর কোনো সংঘাত সহিংসতা চায় না। পরিশেষে উপস্থিত অংশগ্রহণকারীগণ ইউনিয়ন পর্যায়ে সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করেন। এছাড়া ওয়াইপিএজি মনোহরদী ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা বিকাল ৩টায় মনোহরদী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী আনোয়ার কামাল। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST