মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস-তারেক বৈঠক: অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে – রিজভী

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অনেকে এই বৈঠক মেনে নিতে পারছে না। রমজান মাসে প্রচারণা করা যায় না এই যুক্তি তুলে ধরা হচ্ছে। অথচ ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হলে তা হবে সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া ভালো থাকে, রমজান থাকে না, পরীক্ষা থাকে না।

তিনি আরো বলেন, এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি, হজ, কোরবানির প্রস্তুতি সব মিলে তখন নির্বাচন আয়োজন কঠিন। অতীতেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ঐতিহ্য রয়েছে।

জামায়াতকে ইঙ্গিত করে রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে। তারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছে, ৯১ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছে। ৫ আগস্টের পর আওয়ামীলীগকে ‘মাফ’ করে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। তাহলে তাদের রাজনীতির মানে কী? তাদের রাজনীতি ভুলে ভরা, আর বিএনপির রাজনীতি ইতিবাচক।

শেখ হাসিনার সমালোচনায় রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে যত অপপ্রচারই চালানো হোক, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, শেখ হাসিনার অন্যায়ের কাছে মাথানত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন।

ভারতের ‘পুশ ইন’ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত পায়ের পারা দিয়ে ঝগড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এভাবে চলতে থাকলে এর দায়ভার তাদেরই নিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাকিল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

এ সময় সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST