বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত

Reporter Name / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১৭ জুন মঙ্গলবার বিকালে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ গ্রামের বাড়ি আঙ্গিনায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সদস্যদের পরিচিতি, ফুল দিয়ে বরণ, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্ ও তাঁর পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নবগঠিত কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা ও উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, আজগর হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
দলীয় সভায় আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়া উপজেলা বিএনপি বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলো, আছে এবং আগামী দিনেও থাকবে। সামনের দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় অর্জন করা হবে। দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া। তাই এখন থেকে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কাজে দলীয় নেতৃবৃন্দের জড়িত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। জনগণের কল্যাণে সবাইকে নিবেদিত হতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST