শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর(নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘বঙ্গতাজ কলেজে’ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো: আওলাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো: জাহাঙ্গীর বিন হামিদ।

এ সময় প্রধান অতিথি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো প্রস্তুতি এবং পরিকল্পনা ভালো ফলাফল এনে দিতে পারে। এছাড়াও পরীক্ষার হলে ছোট ছোট বিষয় খেয়াল রাখলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
শুধু পাস করার জন্য পড়াশোনা নয়, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করলে তোমাদের জীবন, পরিবারের আশা যেমন পূর্ণতা পাবে, তেমনি এই শিক্ষা খাত ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন তিনি। এজন্য শিক্ষার্থীদেরকে অটোপাশের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু আশেকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির বিদ্যুৎশাহী সদস্য মো: মাজহারুল হক, মো: শফিকুর রহমান, দাতা সদস্য মো: জামাল উদ্দিন, বিদ্যুৎসাহী সদস্য মো: মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও কলেজের হিতৈষী সদস্য মোঃ বজলুর রশিদ নয়ন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো: আলমগীর হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবু শোয়েব গোলাম মহিউদ্দিনসহ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফেজ মোঃ অহিদুল্লাহ ও পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করেন গীতা রানী। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST