সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুল ইসলাম (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত কামরুল টঙ্গীর এরশাদ নগর এলাকার ৩ নম্বর ব্লকের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে টঙ্গীর দত্তপাড়া দিঘীর পাড় দারুল আহসান মাদানিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—সাব্বির (৩১) ও মোসাম্মৎ সুলতানা বেগম (৩০)। পূর্ব শত্রুতার জেরে তারা কামরুলের গতিরোধ করে তার সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে সাব্বির তার হাতে থাকা সুইচ গিয়ার ছুরি দিয়ে কামরুলের বুক ও পেটে আঘাত করে এবং সুলতানা রড দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কামরুল গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠান। অবশেষে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে (সুলতানা বেগম) গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST