বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

Reporter Name / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

মোহাইমিনুল ইসলাম শুভ, মনোহরদী (নরসিংদী):

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজার নামাজে অংশ নিতে আজ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।

৩০শে সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় গোতাশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের দুই দফা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই প্রবীণ রাজনীতিবিদের শেষ বিদায়ে সকাল থেকেই মনোহরদী ও বেলাবো থেকে হাজারো মানুষ ছুটে আসেন।

জানাজার নামাজে কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দেয়নি তবে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়। ইমামতি করেন বাগি বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈকত।

জানাজার নামাজ শেষে মরহুমের মরদেহ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST