মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শাল-গজারি ভর্তি ট্রাক জব্দ, ফের বেপরোয়া ফ্যাসিস্ট দোসর হরুন

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

ছয়টি রেঞ্জের অধীনে ২৮টি বিট নিয়ে ঢাকা বনবিভাগ। এর মধ্যে গাজীপুরের শ্রীপুর রেঞ্জাধীন গোসিংগা বিটের অধীনস্থ কাপাসিয়ার দরদরিয়া এলাকায় অভিযান চালিয়ে শাল-গজারি গাছ ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকা থেকে অবৈধ ভাবে পাঁচারের উদ্দেশ্যে শাল-গজারি গাছ একটি ট্রাকে লোড হওয়ার খবর পেয়ে বৃষ্টি বেজা রাত সারে তিনটার দিকে অভিযান চালিয়ে ২৫ ফুট লম্বা ৭০ পিচ গজারি গাছ ভর্তি একটি ট্রাক জব্দ করে গোসিংগা বিট অফিসে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান।

রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, বনদস্যুরা দিনকেদিন বেপরোয়া হয়ে উঠছে। এরা প্রকৃতির ভারসাম্য বিনষ্টকারী। রাতের অন্ধকারে দেশের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে পাচার উদ্দেশ্যে সবুজ বন উজাড় করে দিচ্ছে বন খেকোরা। সবুজ বন আমাদের অক্সিজেন দেয়। এরা অক্সিজেনের কারখানাকে ধ্বংস করে দিচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে পারমিট বিহীন জোতভূমি থেকে কেটে আনা অবৈধভাবে পাচারকালে ৭০ পিচ শাল-গজারি ভর্তি (ঢাকা মেট্টো-ট – ১৫-৯৭৩৩) সিরিয়ালের একটি ট্রাক জব্দ করে গোসিংগা বিট অফিসে নিয়ে আসা হয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খোঁজনিয়ে জানাগেছে, একটি মাডার মামলা সহ একাধীক বন মামলার আসামি হারুন সিকদার ৭০ পিচ শাল-গজারি গাছ ট্রাক যোগে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গজারি গাছ ভর্তি ট্রাকটি জব্দ করেছেন রেঞ্জ কর্মকর্তা। এর আগে জুলাই আন্দোলনের পর প্রহেলা মার্চের দিবাগত রাতে রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ৫০৭ দাগের সরকারি বনের জায়গা থেকে কেটে আনা ৭০ পিচ সরকারি বনের গাছ ভর্তি [ঢাকা মেট্রো-ট, ১৫-৯৯০৬] সিয়ালের একটি কাবারভ্যান গাড়ি জব্দ করে গোসিংগা বিট অফিসে নিয়ে যান গোসিংগা বিট ফরেস্টার হাবিবুর রহমান। কিন্তু ওই সময় অদৃশ্য শক্তির কারণে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি সবুজ বন অবৈধভাবে কেটে বহুসংখ্যক শাল-গজারি গাছ পাচার করেছেন হারুন সিকদার ওরফে বনদস্যু ফ্যাসিস্ট দোসর হারুন।

একাধিক স্থানীয় জানান, হারুন সিকদার আওয়ামী ফ্যাসিস্টের দোসর। তার বিরুদ্ধে একটি মাডার মামলা সহ কয়েকটি বন মামলা রয়েছে। মাডার মামলায় জেলও খেটেছে। কার নেতৃত্বে এখনো সে গজারি গাছের অবৈধ ব্যবসা করছে? তাকে কে লিড দিচ্ছে? তবে তারা জানিয়েছেন অন্তরালে হয়তোবা প্রভাবশালী মহলের কেউ কেউ তাকে লিড দিচ্ছে। যে কারণে সে ফ্যাসিস্ট হয়েও সাহসের সাথে সবুজ বন উজাড় করছে এবং পাচার করেছে শাল-গজারি গাছ। দেশ থেকে সকল ফ্যাসিস্ট পালিয়ে গেলেও সে দিব্যি ঘুরছেন। ফ্যাসিস্টের আমলে সোহেল তাজ ও তার বোন সিমিন হোসেন রিমির ভয় দেখিয়ে প্রশাসনের সহযোগিতায় অনেককে হয়রানি করেছে এই হারুন সিকদার।

তার ভাই রেহান উদ্দিন সিকদার মোবাইল ফোনে এক কথোপকতনে জানিয়ে ছিলেন, হারুন মদ খেয়ে আবুল তাবুল করে, কখন কারে কি কয় সে নিজেও জানে না। মাতাল থাকে সবসময়। কল রেকর্ডটি সংরক্ষিত রয়েছে। অনেকেই বলেন, দৈনিক রুটিন মাফিক মদ্য পান করে হারুন।
অভিযান পরিচালনায় গোসিংগা বিট ফরেস্টার হাবিবুর রহমান ও অন্যান্য স্টাফরা সহযোগিতা করেছেন বলে রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST